নাটোরে সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা শাকিল মারা গেছেন
সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদল নেতা শাকিল ইসলাম (২৩) মারা গেছেন। ঢাকার পিজি হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। স্থানীয় যুবদল নেতা ইসরাফিল শেখ ও গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৫:৫৩